জাতীয় ইয়োগাসনায় চ্যাম্পিয়ন রাজবাড়ী, খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

জাতীয় ইয়োগাসনায় চ্যাম্পিয়ন রাজবাড়ী, খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

খেলাধুলা পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

পাংশা সংবাদ ডেস্ক: দশম জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া রাজবাড়ী জেলা ইয়োগা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আয়োজন হয়।

ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিন ধরে প্রতিযোগিতাটি চলে। দেশের ২৩টি জেলার প্রতিযোগীদের মধ্যে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ—সব মিলিয়ে ১৪টি পদক নিয়ে শীর্ষে থাকে রাজবাড়ী। অনুষ্ঠানে জেলা ইয়োগা কমিটির পরিচালক এ তথ্য তুলে ধরেন।

যোগাসন প্রদর্শনের দৃশ্য
যোগাসন প্রদর্শন। ছবি: Vijayanrajapuram / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

জেলা প্রশাসক আফরোজা পারভীন সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, সহকারী কমিশনার এসএম রায়হানুল ইসলাম, রাজবাড়ী ইয়োগা একাডেমির সভাপতি ইমানুল করিম জকি এবং জেলা ইয়োগা কমিটির সাধারণ সম্পাদক ও পরিচালক মো. শফিউদ্দিন মাহমুদ শেখ।

খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, ইয়োগাসনা কঠিন একটি খেলা; তারপরও বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে লড়ে রাজবাড়ীর ছেলেমেয়েরা জেলার জন্য সম্মান বয়ে এনেছে। সদর উপজেলার বাইরে জেলার অন্যান্য উপজেলাতেও ইয়োগা প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। খেলোয়াড়দের আরও পরিশ্রম ও সততা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরামর্শও দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে খুদে প্রতিযোগীরা অতিথিদের সামনে বিভিন্ন ইয়োগাসন করে দেখায়।

ছবি: Vijayanrajapuram / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।