ইবি থানায় আওয়ামী লীগ নেতা কেরামত আলী বিশ্বাস আটক

ইবি থানায় আওয়ামী লীগ নেতা কেরামত আলী বিশ্বাস আটক

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
ইবি থানায় আওয়ামী লীগ নেতা কেরামত আলী বিশ্বাস আটক

ইবি থানায় আওয়ামী লীগ নেতা কেরামত আলী বিশ্বাস আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) পুলিশের একটি অভিযানে তাঁকে আটক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানা পুলিশের হেফাজতে ছিলেন।

কেরামত আলী বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশিদ।

তবে কী মামলা বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ওসি প্রথমে বলেন, “আমি বাইরে আছি, পরে জানাবো।” পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা পর যোগাযোগ করা হলে তিনি জানান, কেরামত আলী বিশ্বাসকে আটক করে থানায় রাখা হয়েছে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিকে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে পাঠানো হবে। তবে তাঁর বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

এদিকে, কেরামত আলী বিশ্বাসের আটকের কারণ ও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।