রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইনের তেলেসমাতি দেখিয়ে চলেছেন দীর্ঘদিন বলে জানা যায়। পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সকালে এক পাক এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে হাসপাতাল ছাড়েন তিনি। মুঠোফোনে জানান আমি বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখা আমার কাজ নয়। রোগী দেখার জন্য অন্য ডাক্তাররা রয়েছেন। হাসপাতালে প্রসূতি রোগী এলে আমাকে খবর দিলে আমি সেখানে কর্তব্য পালন করি। কর্তব্য পালনের বিষয়ে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন প্রসূতি রোগী এলে অনেক সময় অফিস টাইমের বাইরেও তিনি প্রসূতি রোগীর সেবা দিয়ে থাকেন। হাসপাতাল ও এলাকা সূত্রে জানান তার নিজ বাড়ীতে গড়ে তুলেছেন চিকিৎসা সেবা রাইফা ক্লিনিক। ১৫ বছরের চাকুরি জীবনে একাধিক বাড়ী গাড়ীর মালিক ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। ১২ জানুয়ারী সকাল আনুমানিক ১১.২৫ মিঃ সরেজমিনে হাসপাতালে গিয়ে তার মুঠো ফোনে ফোন দিলে তিনি কর্মস্থলের বাইরে আছেন বলে এ প্রতিবেদককে জানান। এভাবেই চলছে পাংশা হাসপাতালের চিকিৎসা সেবা। পাংশা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে আগত রোগী ও স্বজনদের। হাসপাতালের চিকিৎসা সেবার শ্লথগতি দীর্ঘ দিনের। এ ব্যাপারে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন বলে সূত্রে জানা গেছে।


