যুব এশিয়া কাপ: পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে সেমিফাইনালে বাংলাদেশের বিদায়

যুব এশিয়া কাপ: পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে সেমিফাইনালে বাংলাদেশের বিদায়

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় দলটি। দলীয় ২৫ রানের মধ্যেই ফিরে যান এসকে জারিফ সিয়াম (১) ও কাওসার আহমেদ (৯)।

ক্রিকেট মাঠে বল ও উইকেট
ক্রিকেট মাঠে বল ও উইকেট — ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

একপ্রান্ত আগলে লড়াই করেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। ৪৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করেন তিনি, যা দলের সর্বোচ্চ। অধিনায়ক ফরিদ হাসান ১৭, আল রাফি ২০ ও রাকিবুল হোসেন ২৬ রান করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি।

পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। মোহাম্মদ সায়ামের শিকার ২টি; আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট পান।

জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশের বোলাররা। ৭২ বলে ৬৯ রান করে হায়াম রাবিউল হাসান অনিকের বলে আউট হলেও তাতে ফলের কোনো হেরফের হয়নি। উসমান ৫৪ বলে ৬৪ ও আবদুল কাদির ৮ রানে অপরাজিত থেকে ২১.৫ ওভারে ১ উইকেটে ১৪১ রান তুলে দলকে জয় এনে দেন।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।