ই-পেপার — প্রিন্ট সংস্করণ

ই-পেপার সোমবার, ২ নভেম্বর ২০২৬
📘 Facebook
ই-পেপার — প্রিন্ট সংস্করণ
সমগ্র বাংলাদেশ

ঝিনাইদহে ইটভাটার পুকুরে গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ই-পেপার — প্রিন্ট সংস্করণ
সমগ্র বাংলাদেশ

পাটুরিয়া ঘাটের কাছে ৪ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

সোমবার, ২ নভেম্বর ২০২৬ই-পেপার • প্রিন্ট সংস্করণpangshasangbad24.com • /pangshasangbad
পাংশা নিউজ

বাড়ছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ, পাবনাতেই এবার প্রায় ৯ হাজার হেক্টরে

বাড়ছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ, পাবনাতেই এবার প্রায় ৯ হাজার হেক্টরে

পাংশা সংবাদ ডেস্ক: শীতের শুরুতেই বাজারে আসা মুড়িকাটা পেঁয়াজের চাষ প্রতিবছর বাড়ছে। রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরীয়তপুর, মাদারীপুর ও রংপুরসহ দেশের বেশ কয়েকটি জেলায় এখন এই পেঁয়াজের আবাদ চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের হিসাবে, চলতি মৌসুমে শুধু পাবনা জেলাতেই প্রায় ৯ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ লাগানো হচ্ছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা গেছে। বীজ থেকে চারা না করে আগের মৌসুমের ছোট পেঁয়াজ বা গুটি সরাসরি জমিতে বসিয়ে এই পেঁয়াজ ফলানো হয়। ফরিদপুরের মসলা গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খানের ব্যাখ্যা অনুযায়ী, পাতাসহ তোলা গুটির গলার ওপরের অংশ কেটে রোপণ করা হয় বলেই এর নাম …

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার কমিটি গঠন বুলবুল আহমেদ:

স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার কমিটি গঠন বুলবুল আহমেদ:

পাংশা সংবাদ ডেস্ক: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার কমিটি গঠন বুলবুল আহমেদ: কুষ্টিয়ায় "স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া" এর কমিটি গঠন হয়েছে। গতকাল রবিবার (১লা নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জামসেদ আহমেদ স্বাক্ষরিত এর …

খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

পাংশা সংবাদ ডেস্ক: খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার। মো শামিম হোসেন প্রতিনিধি খোকসা, কুষ্টিয়া কুষ্টিয়ার খোকসা বাজারে নিজ দোকানের গুদামঘর থেকে সুমন কুমার কুন্ডু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত …

মহেশপুরে নারী সমাবেশে বাল্যবিবাহ ও মানব পাচার রোধে সচেতনতার ডাক

পাংশা সংবাদ ডেস্ক: বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধসহ নানা সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নারী সমাবেশ হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার ফতেপুর গাজীরননেছা …

সুজানগরে বাড়ছে নারী শ্রমিক, মজুরি বৈষম্যের অভিযোগ

পাংশা সংবাদ ডেস্ক: পাবনার সুজানগর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে নারী শ্রমিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্থানীয় শ্রমিক নেতাদের হিসাবে, আগে যেখানে প্রায় তিন হাজার নারী শ্রমিক ছিলেন, এখন সেই …

আবু হায়দারের ১৮ বলে ৬২, তবু হংকং সিক্সেসে ভারতের কাছে হার

পাংশা সংবাদ ডেস্ক: অধিনায়ক আবু হায়দার রনির ঝোড়ো ইনিংসও জয় এনে দিতে পারেনি। হংকং সিক্সেসে রোববার (১ নভেম্বর) মং কক মাঠে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে …

ভেতরের পাতায়

  • পাংশা ও রাজবাড়ী২
  • রাজনীতি৩
  • সারাদেশ৪
  • আন্তর্জাতিক৫
  • খেলাধুলা৬
  • বিনোদন৭
  • স্বাস্থ্য ও প্রযুক্তি৮
  • মতামত ও সাহিত্য৯
স্ক্যান করুনপাংশা সংবাদ ওয়েবসাইটpangshasangbad24.com

তরুণ উদ্যোক্তা হতে রাজবাড়ীসহ ৫৬ জেলায় আবেদন চলছে, শেষ ৩০ নভেম্বর

পাংশা সংবাদ ডেস্ক: তৃণমূলের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে অর্থায়নের সুযোগ দিতে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন নেওয়া শুরু …

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির আশা আমিরাতের, প্রস্তুত খারাপ পরিস্থিতির জন্যও

পাংশা সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ বাধার আশঙ্কার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছে …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ২
পাংশা ও রাজবাড়ী
পাংশা নিউজ

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ

পাংশা সংবাদ ডেস্ক: কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম …

কালুখালীর মদাপুরে মাদক,বাল্যবিবাহ

কালুখালীর মদাপুরে মাদক,বাল্যবিবাহ

পাংশা সংবাদ ডেস্ক: কালুখালীর মদাপুরে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশ সাহিদা পারভীন ঃ রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক …

পাংশায় জাতীয় যুব দিবসে ১২ যুবক পেলেন সাড়ে ১২ লাখ টাকার ঋণ

পাংশায় জাতীয় যুব দিবসে ১২ যুবক পেলেন সাড়ে ১২ লাখ টাকার ঋণ

পাংশা সংবাদ ডেস্ক: র‍্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার (১ নভেম্বর) রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে সকাল সাড়ে ১০টায় দিনের কর্মসূচি শুরু করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে …

রাজবাড়ীতে যুব সপ্তাহ শুরু, ১১ যুবকের হাতে ঋণের চেক

পাংশা সংবাদ ডেস্ক: শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে রবিবার (১ নভেম্বর) রাজবাড়ীতে সাত দিনের জাতীয় যুব সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই সপ্তাহ পালিত হচ্ছে। ছবি: Tanmoy …

কুষ্টিয়া ডিসি কার্যালয়ে ২০০ কি

পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়া ডিসি কার্যালয়ে ২০০ কিলোওয়াট রুফটপ সোলার চালু, প্রথম দিনেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কুষ্টিয়া প্রতিনিধি: জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা …

গোয়ালন্দে খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ, সহকারী আহত

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদরাসার রান্নাঘরে খাবার চেয়ে না পেয়ে এক ব্যক্তি কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে ফজের আলী সরদার (৭০) নামের এক বাবুর্চিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় তাঁর এক নারী সহকারী (৬৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৩
রাজনীতি
রাজনীতি

কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ

কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ

পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের বিশাল জনসমুদ্র: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না—ডা. শফিকুর রহমান জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বাজার সিন্ডিকেট বিলোপসহ ৭ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়াতে আসা সহস্রাধিক গাড়িবহরের এই লংমার্চটি বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত পুরো কুষ্টিয়া শহরে জনসমুদ্রে রূপ নেয়। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে …

মাগুরায় যুবদল নেতা হত্যা ও সোনা ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা হত্যা ও সোনা ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

পাংশা সংবাদ ডেস্ক: মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা এবং দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে …

ছাত্ররাজনীতি থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে: পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান

ছাত্ররাজনীতি থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে: পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ মো. চাঁদ আলী খান। কলেজের ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে হাতেখড়ি, এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর এখন উপজেলা বিএনপির সভাপতি—তিন দশকের বেশি সময় ধরে স্থানীয় রাজনীতির বিভিন্ন স্তরে সক্রিয় তিনি। পাংশা সরকারি কলেজ — …

পাংশায় আ.লীগ নেতা ফরিদ হোসেন বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলায় গ্রেপ্তার হওয়া মো. ফরিদ হোসেনকে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। পাংশা মডেল থানা পুলিশ জানিয়েছে, তিনি উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তাঁকে …

কুষ্টিয়ায় জুলাইয়ে ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

পাংশা সংবাদ ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৯ …

পাংশায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

পাংশা সংবাদ ডেস্ক: সাগর আলী, পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশা উপজেলায় ফরিদ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সরিষা ইউনিয়ন থেকে পাংশা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে থানা সূত্রে জানা গেছে। প্রতীকী ছবি কী অভিযোগে গ্রেপ্তার কোন মামলায় বা কী …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৪
সারাদেশ
সমগ্র বাংলাদেশ

পুষ্পপাড়া হাটে জোড়া খুন: মামলার এক আসামিকে গ্রেপ্তার করল এসআরবি

পুষ্পপাড়া হাটে জোড়া খুন: মামলার এক আসামিকে গ্রেপ্তার করল এসআরবি

পাংশা সংবাদ ডেস্ক: পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে ইজারাদার ও তাঁর ভাগনেকে গুলি করে হত্যার মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. মুসা (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। ছবি: Mark Coggins from San Francisco, Califor / Wikimedia Commons (CC BY 2.0) — প্রতীকী ছবি গণমাধ্যম সূত্রে জানা যায়, এসআরবি-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান। এসআরবির দাবি, মুসা মামলার এজাহারে নাম থাকা ৯ নম্বর সন্দেহভাজন আসামি। তাঁর বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। হত্যাকাণ্ড নিয়ে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, তদন্তের স্বার্থে সে বিষয়ে এখনই কিছু বলতে চায়নি এসআরবি। আইনগত ব্যবস্থার জন্য তাঁকে আতাইকুলা থানায় হস্তান্তর …

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের ১০ দিনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের ১০ দিনের কারাদণ্ড

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে দালাল চক্রের চার সদস্যকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ নভেম্বর) হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি: Imtiaz Tonmoy / Wikimedia Commons (CC BY …

মানিকগঞ্জে এইচএসসিতে তিন প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, জেলায় পাসের হার ৩৮.৫৯%

মানিকগঞ্জে এইচএসসিতে তিন প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, জেলায় পাসের হার ৩৮.৫৯%

পাংশা সংবাদ ডেস্ক: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানিকগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান তিনটি হলো ঘিওর উপজেলার ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ, সদর উপজেলার গোলাম মনির হোসেন কলেজ এবং দৌলতপুর উপজেলার বাঘুটিয়া আলিম মাদ্রাসা। …

মাগুরায় এইচএসসিতে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে টানা দুই বছর

পাংশা সংবাদ ডেস্ক: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাগুরার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে টানা দ্বিতীয় বছর সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অপর প্রতিষ্ঠানটি মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ …

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ১০ লাখ টাকার মাদক-মালামাল জব্দ, আটক ২

পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ প্রায় ১০ লাখ ৩৪ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ছবি: Shadman Samee from Dhaka, …

মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, নজরে আরও ১০০ বিঘা

পাংশা সংবাদ ডেস্ক: নুরুজ্জামান, মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। উদ্ধার করা জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৫
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

এল নিনোর ধাক্কায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার পরিবার

এল নিনোর ধাক্কায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার পরিবার

পাংশা সংবাদ ডেস্ক: এল নিনোর প্রভাবে একদিকে বন্যা, অন্যদিকে খরায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার (৩১ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ছবি: Chiliguanca / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে গণমাধ্যম জানায়, দুর্যোগ মোকাবিলায় দ্রুত অর্থ ও অন্যান্য সম্পদ কাজে লাগানোর আইনি সুযোগ তৈরি করতেই এই ঘোষণা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট। সংকট সামাল দিতে তিনি সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন। চলতি সপ্তাহে প্রকাশিত দেশটির সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৬টিতে খরায় প্রায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খরার কারণে মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের …

ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে দেখছে ইরান, তবে বৈঠকের পরিকল্পনা নেই

ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে দেখছে ইরান, তবে বৈঠকের পরিকল্পনা নেই

পাংশা সংবাদ ডেস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি তেহরান গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক বা আলোচনায় বসার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (৩১ অক্টোবর) তিনি এ কথা …

ফ্রান্সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় এক হাজার

ফ্রান্সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় এক হাজার

পাংশা সংবাদ ডেস্ক: নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। রাজধানী প্যারিস ছাড়াও লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি …

উড়োজাহাজ থেকে প্যারাস্যুটে লাফিয়ে উধাও: ডি বি কুপারের রহস্য আজও অমীমাংসিত

পাংশা সংবাদ ডেস্ক: ১৯৭১ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে সিয়াটলগামী নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনসের ৩০৫ নম্বর ফ্লাইটে উঠেছিলেন স্যুট-টাই পরা এক মধ্যবয়সী যাত্রী। টিকিটে নাম লিখিয়েছিলেন ড্যান কুপার। উড়োজাহাজ আকাশে ওঠার কিছুক্ষণ পর তিনি বিমানবালার হাতে একটি …

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চাপে মাখোঁ: আগামী নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা

পাংশা সংবাদ ডেস্ক: শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস রূপ নিয়েছে। চলতি মাসের শুরুতে উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজারো শিক্ষার্থী রাস্তায় নামেন। পরে শিক্ষার্থীদের বাইরের অনেকেও এতে যোগ দেন। বিক্ষোভকারীরা দোকানপাট …

শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমকে কড়া নির্দেশ মেক্সিকোর

পাংশা সংবাদ ডেস্ক: ছবি: Andi Graf / উইকিমিডিয়া কমন্স (CC0) — উৎস শিশুদের সহিংস, যৌন ও অন্যান্য ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে মেটা, টিকটক ও এক্সসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এ সংক্রান্ত একটি …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৬
খেলাধুলা
খেলাধুলা

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

পাংশা সংবাদ ডেস্ক: চোটের কারণে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ ফুটবলার রোনান সুলিভানের। জাতীয় দল ও ফেডারেশন সংশ্লিষ্ট সূত্রের বরাতে রবিবার (১ নভেম্বর) একাধিক গণমাধ্যম এ খবর দিয়েছে। ছবি: Press Information Department / Wikimedia Commons (Public domain) — প্রতীকী ছবি সাফের জন্য গত ২৪ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে, তাতে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন রোনান। বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে থাকা রোনান কলেজের কোচের কাছ থেকে ছুটি নিয়ে ৩ থেকে ১৮ নভেম্বর দলের সঙ্গে থাকতে পারবেন বলে ফেডারেশনকে জানিয়েছিলেন। সে অনুযায়ী তাঁর বিমান টিকিটও কাটা হয়েছিল, কিন্তু চোটের কারণে সেটি বাতিল করেছে ফেডারেশন। রোনান না আসায় আক্রমণভাগ নিয়ে কোচ থমাস ডুলির দুশ্চিন্তা আরও …

মিরপুরে ৮ উইকেটে হার, সিলেট টেস্টের দলে মুমিনুলের জায়গায় অমিত

মিরপুরে ৮ উইকেটে হার, সিলেট টেস্টের দলে মুমিনুলের জায়গায় অমিত

পাংশা সংবাদ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩১ অক্টোবর) ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় সফরকারীদের সামনে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছিল স্বাগতিকরা। স্পিনবান্ধব উইকেটে …

মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়, শতের পথে সাদমান

মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়, শতের পথে সাদমান

পাংশা সংবাদ ডেস্ক: মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৮৪ বলে ৪২ রান করেন তিনি।৬৩তম ওভারে ক্রিজের পাশে শুয়ে প্রাথমিক চিকিৎসা নেন হৃদয়, সম্ভবত ক্রাম্পের কারণে। একটু সুস্থ হয়ে ওঠার দুই বল …

অভিষেকের ঝোড়ো সেঞ্চুরি, ১৩.২ ওভারে ১৯৮ রান তাড়া করে সিরিজ জিতল ভারত

পাংশা সংবাদ ডেস্ক: ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং করে নিউজিল্যান্ড তোলে ১৯৮ রান। সেই রান মাত্র ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল দলটি। রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব …

এমবাপ্পের জোড়া গোলে ক্যাম্প ন্যুতে বার্সাকে হারাল রিয়াল

পাংশা সংবাদ ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে তাদের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই হারে লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর থামল বার্সার জয়রথ। ক্যাম্প ন্যুতে লিগে টানা ২৩ ম্যাচ জয়ের ধারাও শেষ …

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে

পাংশা সংবাদ ডেস্ক: সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে ছিলেন মোহাম্মদ আশরাফুল, নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করেছেন। তবে দিন শেষে এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৭
বিনোদন
বিনোদন

পাগল হাসানের গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গাইলেন কাজী শুভ

পাগল হাসানের গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ গাইলেন কাজী শুভ

পাংশা সংবাদ ডেস্ক: প্রয়াত লোকসংগীতশিল্পী পাগল হাসানের লেখা ও সুর করা গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ এবার শ্রোতাদের সামনে আনলেন কণ্ঠশিল্পী কাজী শুভ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। লোক ও আধ্যাত্মিক গানের তরুণ গীতিকার-সুরকার পাগল হাসান ২০২৪ সালের এপ্রিলে মাত্র ৩৩ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি রেখে গেছেন অসংখ্য গান, যেগুলো গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেক শিল্পী। লোকগানের অন্যতম বাদ্যযন্ত্র দোতারা হাতে এক বাউলশিল্পী। ছবি: Debavasya / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি নতুন গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে তৈরি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান; ভিডিওতে কাজী শুভকেও দেখা যাবে। কাজী শুভ জানিয়েছেন, পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি নিয়েছিলেন এবং পরে নিজের ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে …

ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

পাংশা সংবাদ ডেস্ক: ঢাকার শ্রোতাদের মুগ্ধ করার পর এবার চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই কনসার্ট হবে ২০ নভেম্বর, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মিলনায়তনে। এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কেআইবি মিলনায়তনে একই নামে …

ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘রইদ’

ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘রইদ’

পাংশা সংবাদ ডেস্ক: ভারতের সবচেয়ে পুরোনো ও বড় চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (ইফি)-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে নির্বাচিত হয়েছে। গোয়ায় অনুষ্ঠেয় এই …

আড়াই কোটির ছবির আয় ১১০ কোটি: ফিরিয়ে দেওয়া প্রযোজকেরাই এখন পরিচালকের খোঁজে

পাংশা সংবাদ ডেস্ক: মাত্র আড়াই থেকে তিন কোটি টাকা বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরাল্লি’ বক্স অফিসে আয় করেছে ১১০ কোটি টাকা। অথচ ছবিটি মুক্তি দিতে একসময় প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছিল নির্মাতাদের। কেউ বিনিয়োগে রাজি হননি, মুক্তির দিনও শেষ মুহূর্তে কয়েকটি …

টাইগার শ্রফের গাড়িতে গুলি, আসল নিশানা কি সালমান? নিরাপত্তা নিয়ে শঙ্কায় বলিউড

পাংশা সংবাদ ডেস্ক: বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। মাঠে ফুটবল খেলে ফেরার পথে এ হামলা হয়। টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক …

১৫ লাখ দর্শকের কনসার্ট আর গিটার স্কুল: পূরণ হয়নি আইয়ুব বাচ্চুর যে স্বপ্নগুলো

পাংশা সংবাদ ডেস্ক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১৫ লাখ দর্শকের সামনে গিটার হাতে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। সেই মঞ্চে থাকবেন দেশি-বিদেশি নামী শিল্পীরা, একের পর এক গান আর গিটারের সুরে মেতে উঠবে দর্শক। কিন্তু সেই কনসার্ট আর …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৮
স্বাস্থ্য ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাংশা সংবাদ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ছবি: Sanvi Ahmed Saim / Wikimedia Commons (CC BY-SA 4.0) গণমাধ্যম সূত্রে জানা যায়, মন্ত্রী বলেছেন, শুক্রবার দুপুর ১২টার দিকে চুল্লিতে দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হয়। এর এক দিন আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর), বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। এ পর্যায়ে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন (ক্রিটিক্যালিটি) প্রতিষ্ঠা করে ধীরে ধীরে উৎপাদনক্ষমতা বাড়ানো হয়। রাশিয়ার সহযোগিতায় ও আন্তর্জাতিক …

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

পাংশা সংবাদ ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও তৈরি করা ভেজাল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। তাঁর এক সহযোগীকে দেওয়া হয়েছে ছয় …

পাবনা মানসিক হাসপাতালে আর ‘বিনোদন’ নয়, ২৪ ঘণ্টায় ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাবনা মানসিক হাসপাতালে আর ‘বিনোদন’ নয়, ২৪ ঘণ্টায় ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা মানসিক হাসপাতালকে দর্শনার্থীদের ঘোরাঘুরি বা বিনোদনের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও …

মাগুরা সদর হাসপাতালে শয্যার কয়েক গুণ রোগী, ওষুধ ও চিকিৎসক সংকটের অভিযোগ

পাংশা সংবাদ ডেস্ক: মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামের রোগীদের জন্য রাখা ২২টি শয্যায় ভর্তি আছেন ৬৫ জন, আর ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে রোগী প্রায় ৩০০। প্রতীকী …

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবসে সচেতনতা র‍্যালি, সাবানে হাত ধোয়ার প্রদর্শনী

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সচেতনতা র‍্যালি, সাবান দিয়ে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি …

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ২০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু

পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ২০০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালু হয়েছে। চালুর দিনেই কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়েছে। ছবি …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ৯
মতামত ও সাহিত্য
সম্পাদকীয়

পোশাকশ্রমিকের মজুরি বাড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে

পোশাকশ্রমিকের মজুরি বাড়াতে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে

পাংশা সংবাদ ডেস্ক: দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাকশিল্প। আর এই শিল্পের প্রাণ লাখো শ্রমিক, যাঁদের বড় অংশ নারী। অথচ যাঁদের হাতে প্রতিদিন বিশ্ববাজারের জন্য পোশাক তৈরি হয়, মাস শেষে তাঁদের অনেকের পক্ষে সংসারের খরচ মেটানোই কঠিন হয়ে পড়ছে। মজুরি বাড়ানোর দাবিতে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে চলা বিক্ষোভ সেই কষ্টেরই বহিঃপ্রকাশ। এমন পরিস্থিতিতে সরকার ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষেরই প্রতিনিধি থাকছেন। ১৯৮৪ সালের পর এটি অষ্টম মজুরি বোর্ড। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে বোর্ড গঠন সমাধানের শুরু মাত্র; আসল পরীক্ষা হবে বোর্ড কত দ্রুত, কত ন্যায্য ও কত বাস্তবসম্মত সিদ্ধান্ত দিতে পারে, তার ওপর। পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরা। ছবি: Fahad Faisal / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি মজুরি …

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের জন্য হুমকি, নাকি নতুন সুযোগ?

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের জন্য হুমকি, নাকি নতুন সুযোগ?

পাংশা সংবাদ ডেস্ক: জহিরুল ইসলাম একসময় আমরা ভাবতাম, যন্ত্র শুধু মানুষের হাতের কাজ সহজ করবে — ভারী জিনিস তুলবে, দ্রুত হিসাব কষবে, দূরের মানুষের কণ্ঠ কাছে এনে দেবে। আজ সেই যন্ত্র লিখছে, আঁকছে, কথা বলছে, এমনকি সিদ্ধান্ত নিতেও সাহায্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর বিজ্ঞান …

পৃথিবীর কাছে একটি খোলা চিঠি – কবিতা

পৃথিবীর কাছে একটি খোলা চিঠি – কবিতা

পাংশা সংবাদ ডেস্ক: পৃথিবী, তোমাকে আমি কখনো পুরোটা দেখিনি।দেখেছি একটা গ্রাম, একটা নদী, একটা শহরের ধুলো,দেখেছি মায়ের রান্নাঘরের জানালা দিয়েএকটুকরো আকাশ — যেটাকে আমি বহুদিন ভেবেছি তুমি।আজ বুঝি, তুমি তার চেয়ে অনেক বড়,আর অনেক বেশি ক্লান্ত। তোমার এক প্রান্তে কেউ রুটি ভাগ …

ঘরের মানচিত্র – কবিতা

পাংশা সংবাদ ডেস্ক: এক প্রতিটি মানুষের একটা দেশ থাকে,আর থাকে একটা ঘর — দেশের চেয়েও ছোট, দেশের চেয়েও বড়।আমার দেশের সীমানা মানচিত্রে আঁকা,আমার ঘরের সীমানা আঁকা তিনজন মানুষের হাসিতে। দিনের শেষে দরজার কাছে এসে আমি থমকে দাঁড়াই,যেমন তীর্থযাত্রী দাঁড়ায় মন্দিরের চৌকাঠে —ভেতরে …

তুমি এলে, ঘর হলো – কবিতা

পাংশা সংবাদ ডেস্ক: — স্বর্ণার জন্য দিনের শেষে দরজা খুলি, ক্লান্ত শহর পিছে,তোমার হাসি দাঁড়িয়ে থাকে — আলোর মতো, নিচে।তোমার হাতে চায়ের কাপ, ধোঁয়ায় লেখা নাম,সেই ধোঁয়াতেই ঘরে ফেরে আমার সারা দিনের দাম। স্বর্ণা, তুমি নামেই সোনা, মানুষে আরও বেশি —তোমার পাশে বসে থাকলে দূর হয়ে …

সম্পাদকীয়: জরুরি সেবার ওয়েবসাইট যেন সাইবার ঝুঁকিতে অচল না হয়

পাংশা সংবাদ ডেস্ক: পিএইচপির নিরাপত্তা ত্রুটির কারণে দেশে ই-নামজারিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বন্ধ রাখতে হয়েছে। অথচ মাসে প্রায় তিন লাখ মানুষ অনলাইনে জমির নামজারি সেবা নেন। পাংশার মতো উপজেলার মানুষও এখন এসব সেবার ওপর নির্ভরশীল। ঝুঁকি দেখা দিলে সতর্কতা হিসেবে ওয়েবসাইট …

পাংশা সংবাদসোমবার, ২ নভেম্বর ২০২৬ • /pangshasangbadপৃষ্ঠা ১০
শেষ পাতা

রাজবাড়ীর নারী অধিকারকর্মী ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী আর নেই

রাজবাড়ীর নারী অধিকারকর্মী ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী আর নেই

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পরিচিত নারী অধিকারকর্মী, শিশু সংগঠক, সংস্কৃতিকর্মী ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী (৭৩) মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ছবি: Tanmoy Datta / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের চক্রবর্তী পরিবারে জন্ম নেওয়া দেবাহুতি চক্রবর্তী রাজবাড়ী …

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণের ধুম, খরচ ও দাম নিয়ে চিন্তায় কৃষক

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ী জেলার বিভিন্ন মাঠে এখন মুড়িকাটা পেঁয়াজ রোপণের ব্যস্ত মৌসুম চলছে। কেউ জমি তৈরি করছেন, কেউ সারি বেঁধে পেঁয়াজ লাগাচ্ছেন। তবে চাষের খরচ বেড়ে যাওয়া, সারের সংকট এবং মৌসুম শেষে ন্যায্য দাম …

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু, আহত ৩

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: Mike …

মাগুরার শালিখায় জমি বিরোধে ছোট ভাই হত্যা মামলায় বড় ভাই গ্রেপ্তার

পাংশা সংবাদ ডেস্ক: মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে (৪৫) হত্যার অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত …

সাজ টেলিকম

মোবাইল ফোন • সিম সেবা • এক্সেসরিজ

📍 কুন্ডু সুপার মার্কেট (নিচতলা), পাংশা • WhatsApp ০১৬২৪-৬৫৫৭৫৫

📢 বিজ্ঞাপন দিন

আপনার বিজ্ঞাপন পৌঁছে দিন পাংশা ও রাজবাড়ীর হাজারো পাঠকের কাছে। ☎ ০১৭১১-১৩১৯৬৫

স্ক্যান করুনপাংশা সংবাদ ওয়েবসাইটpangshasangbad24.com
সম্পাদক ও প্রকাশক কর্তৃক পাংশা সংবাদ, মালেক প্লাজা, পাংশা পৌরসভা, পাংশা, রাজবাড়ী-৭৭২০ থেকে প্রকাশিত।
খবরে ক্লিক করলে বড় করে পড়া যাবে • পাতার কিনারায় ক্লিক, সোয়াইপ বা ← → দিয়ে পাতা উল্টান