পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর পাংশায় ৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৩৯০ টাকাসহ মো. জহিরুল শেখ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা টাকা ইয়াবা বিক্রির বলে দাবি পুলিশের।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা করেছেন। সোমবার (২৬ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তি অভিযুক্ত হিসেবেই গণ্য।
তথ্যসূত্র: পাংশা মডেল থানা ও স্থানীয় গণমাধ্যম। প্রতীকী ছবি: Mark Coggins / Wikimedia Commons (CC BY 2.0)


