খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

খোকসা বাজারে ব্যবসায়ী সুমনের রহস্যজনক মৃত্যু, দোকানের গুদাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মো শামিম হোসেন

প্রতিনিধি খোকসা, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা বাজারে নিজ দোকানের গুদামঘর থেকে সুমন কুমার কুন্ডু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাজারের কুন্ডু স্টোরের গুদামঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সুমন কুমার কুন্ডু খোকসা বাজার প্রধান সড়কের পাশে অবস্থিত কুন্ডু স্টোরের মালিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই দোকানে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

দোকানে কর্মরত আরিফুল ইসলাম জানান, তিনি একসঙ্গে কাজ করেছেন। পরে তিনি বাসায় চলে যান। বাসায় যেতে তার কিছুটা দেরি হয়। পরবর্তীতে জানতে পারেন, সুমন গলায় ফাঁস নিয়েছেন। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে জানান।

দোকানের আরেক কর্মচারী জিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, সুমন বাজার থেকে টাকা কালেকশন করে আসার কথা বলে বের হয়েছিলেন। পরে তাকে ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানের গুদামঘরের শাটার খুলে ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পাশের দোকানের কর্মচারী মারুফ হোসেন বলেন, তারা পাশাপাশি দোকানে ব্যবসা করেন। হঠাৎ সুমনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দোকানের গুদামঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খোকসা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, রাত আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সুমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামানো হয়। পরে মরদেহ থানায় নেওয়া হয়।

নিহতের স্ত্রী জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে স্বামীর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। ওই সময় তিনি শুধু তাদের তিন মাস বয়সী মেয়ের খোঁজ নিয়েছিলেন। স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না এবং কারও প্রতি তার কোনো সন্দেহও নেই বলে জানান তিনি।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"

এদিকে ব্যবসায়ী সুমন কুমার কুন্ডুর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।