রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মৃগী ফুটবল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৃগী শহীদ দিয়ানত আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃগী শহীদ দিয়ানত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান আলী,মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রউফ দুলাল,উপজেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল হান্নান খাঁন,বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান,সমাজ সেবক আব্দুল ওহাব শিকদার, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মৃগী চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সুমি খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শিক্ষানুরাগী আরিফুল ইসলাম ২০০১ সালে মৃগী চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি মৃগী ও আশপাশের সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।


