
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার কমিটি গঠন
বুলবুল আহমেদ:
কুষ্টিয়ায় "স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া" এর কমিটি গঠন হয়েছে।
গতকাল রবিবার (১লা নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জামসেদ আহমেদ স্বাক্ষরিত এর নিজস্ব প্যাডে ১১৭ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ প্রকাশিত হয়েছে।
এতে সিনিয়র পরিচালক হয়েছেন প্রিন্স মাহমুদ বিপ্লব। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান টনি,
সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক সজল আহমেদকে দেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, এটি একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন যা প্রতিষ্ঠিত হয়েছিল ২০০১ সালে।
সংগঠনটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সুমন বলেন, আমরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে অসুস্থ রোগীদেরকে রক্ত প্রদান করে থাকি। এটি একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন।


