ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) বাংলাদেশের ডেনিম রপ্তানি কমেছে, যেখানে চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি দ্রুত বাড়ছে।
ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এই আট মাসে ইইউর দেশগুলো ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ কম।
একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ৮৭ কোটি ইউরোর ডেনিম, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা এখন ২৯ দশমিক ৪০ শতাংশ।
দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক পাকিস্তান এই আট মাসে ৫৩ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Tareq Salahuddin from Dhaka, Bangladesh / Wikimedia Commons (CC BY 2.0)


