পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, দেশে বন্ধ ই-নামজারিসহ বহু ওয়েবসাইট

পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, দেশে বন্ধ ই-নামজারিসহ বহু ওয়েবসাইট

বিজ্ঞান ও প্রযুক্তি
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় বিভিন্ন দেশে ওয়েবসাইট বন্ধের ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

দেশে মাসে প্রায় তিন লাখ মানুষ অনলাইনে জমির নামজারি (মিউটেশন) সেবা নেন। শনিবার এই ই-নামজারি সেবা বন্ধ পাওয়া যায়। ভূমিসেবার ওয়েবসাইটে জানানো হয়েছে, বিজিডি ই-গভ সার্টের জরুরি সাইবার সতর্কবার্তার অংশ হিসেবে ওয়েবসাইট হালনাগাদ করা হচ্ছে। সার্ট সূত্র জানিয়েছে, পিএইচপির নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার কারণেই এই সতর্কবার্তা দেওয়া হয়।

ভূমিসেবার ওয়েবসাইট ছাড়াও বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এ সময় তাদের নিরাপত্তাব্যবস্থা উন্নত করছে।

সার্ট সূত্র জানিয়েছে, অন্তত একটি হাসপাতালের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার তথ্য তারা পেয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানই পিএইচপির ত্রুটির কারণে ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি স্বীকার করছে না।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Sai Kiran Anagani _imkiran / Wikimedia Commons (CC0)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।