প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) চার দিনের সফরে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তিনি ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে থাকবেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে ২৭ অক্টোবর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এ ছাড়া টয়োটার কারখানা এবং চিবার ফুতসুতে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সফরে বঙ্গোপসাগর ঘিরে জাপানের নতুন করে সাজানো ‘বিগ-বি’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। ২০১৪ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে শুরু হওয়া এই মহাপরিকল্পনা চারটি স্তম্ভের ওপর দাঁড় করিয়ে হালনাগাদ করা হচ্ছে।
হালনাগাদ বিগ-বিতে বিনিয়োগ, জ্বালানি, সমুদ্র নিরাপত্তা ও ভূরাজনীতিকে এক সূত্রে বাঁধা হচ্ছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই রূপরেখা প্রতিফলিত হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: David Kernan / Wikimedia Commons (CC BY 4.0)


