
অধিনায়ক শাই হোপের অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ২৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরল।
টস জিতে ভারত আগে বোলিং নেয়। হোপের নয় ছক্কা ও চার চারে সাজানো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে তোলে ৩ উইকেটে ২৪৭ রান। এটি হোপের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি—ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারের পক্ষে যা সর্বোচ্চ। শেষ দিকে শেরফান রাদারফোর্ড ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেন।
জবাবে সঞ্জু স্যামসন ২৩ বলে ৫৬ রান করে ঝড়ো শুরু এনে দিলেও ভারত ১৯.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়। কিমো পল ৪১ রানে নেন ৫ উইকেট।
সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচটি হবে শনিবার, বেঙ্গালুরুতে।
তথ্যসূত্র: আল জাজিরা (এপি)


