ফিলিপসের ইনজুরি, গুজরাটের জার্সিতে শানাকা

ফিলিপসের ইনজুরি, গুজরাটের জার্সিতে শানাকা

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

স্পোর্টস ডেস্ক | পাংশাসংবাদ.কম

নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসের ইনজুরির কারণে আইপিএলের দল গুজরাট টাইটান্সে সুযোগ পেলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। ফ্র্যাঞ্জাইজিটি তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান গ্লেন ফিলিপস। এই কারণে তিনি দশ দিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এবং ইতোমধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দাসুন শানাকা এর আগেও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ২০২৩ সালের আইপিএলে তিনি দলটির হয়ে তিনটি ম্যাচ খেলে ২৬ রান করেছিলেন।

আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লির বিরুদ্ধে দাসুন শানাকা একাদশে সুযোগ পান কিনা, তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।