
২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। সুইডিশ একাডেমি বলেছে, ধ্রুপদি সাহিত্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপ গড়ে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টি করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হলো।
৭৬ বছর বয়সী কারসন একাধারে কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদি ভাষা-সাহিত্যের অধ্যাপক। কবিতা আর গল্পের সীমারেখা ভেঙে লেখা এবং প্রাচীন গ্রিক রচনার নতুন অনুবাদের জন্য তিনি পরিচিত। তাঁর বইয়ের সংখ্যা ২০টির বেশি, যার কয়েকটি মঞ্চনাটকেও রূপ পেয়েছে।
নোবেল ঘোষণার সময় তিনি আইসল্যান্ডে ছিলেন। একাডেমির স্থায়ী সচিব জানিয়েছেন, খবর শুনে কারসন খুবই অবাক হয়েছিলেন। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।
টরন্টোতে জন্ম নেওয়া কারসনের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড’ এবং ইউরিপিডিসের কাহিনির নতুন রূপ ‘দ্য ট্রোজান উইমেন’।
তথ্যসূত্র: আল জাজিরা (এএফপি ও রয়টার্স)


