কালুখালীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালুখালীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলীকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে কালুখালীর খামারবাড়ী বিদ্যালয় মাঠে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন। শ্রদ্ধা নিবেদনের পর কালুখালী থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানান। পরে তার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আজগর আলী কালুখালীর খামারবাড়ীর গ্রামের মনছের আলীর পুত্র। গত সোমবার তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি ২ মেয়ে,১ ছেলে ও ১ স্ত্রী রেখে গেছেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।