কালুখালীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

কালুখালীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী থেকে গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রোকন ব্যাপারী (৪০)।সে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের মকলেছ ব্যাপারীর পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রোকন নিজ হেফাজতে গাঁজা রেখে বিক্রি করছে।তিনি বুধবার সকালে রোকনের বাড়ীতে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ রোকনকে হাতেনাতে গ্রেফতার করেন।
এব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩। তাং ১৭/১২/২০২৪ ইং।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।