কালুখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কালুখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ দিয়ানত কবরে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া করেন।
সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক প্রদান করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন,শহীদ দিয়ানত আলী কলেজের অধ্যক্ষ আয়ুব আলী খালাসি, মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।