কালুখালীর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করলেন ইউএনও

কালুখালীর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করলেন ইউএনও

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাটের নির্মাণাধীন আর্চ ব্রিজের কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী অরুন কুমার, ঠিকাদার সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের CLBRR2 প্রকল্পের ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৩,৩৯,৭১,৫৫৭.৯৩ টাকা। আগামী ১১/১১/২০২৭ সালে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবার কথা। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে চরাঞ্চলের সাথে শহরের মানুষের সেতুবন্ধন সৃষ্টি হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।