পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন ২০ নভেম্বর চালুর সম্ভাবনা

পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন ২০ নভেম্বর চালুর সম্ভাবনা

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: পাবনা থেকে ঢাকায় সরাসরি যাতায়াতের জন্য দুটি নতুন আন্তঃনগর ট্রেন আগামী ২০ নভেম্বর চালু হতে পারে। ট্রেন দুটির নাম ঠিক করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ (৮০৮) ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ (৮০৭)। তবে উদ্বোধনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন ২০ নভেম্বর চালুর সম্ভাবনা
ছবি: Mohammed RejwaNn Hossain / Wikimedia Commons (CC BY-SA 4.0)

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় দপ্তর অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) কাছে পাঠানো এক চিঠিতে ট্রেন দুটির সময়সূচি ও যাত্রাবিরতির প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, পাবনা প্রভাতী সকাল ৮টায় পাবনা ছেড়ে ঈশ্বরদী জংশনে ইঞ্জিন ঘুরিয়ে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ফিরতি পথে পাবনা গোধূলি বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে রাত ৮টায় ঈশ্বরদী পৌঁছাবে, সেখান থেকে রাত ৮টা ২০ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনা স্টেশনে পৌঁছানোর কথা। পথে ঈশ্বরদী বাইপাস, দাশুড়িয়া, ঈশ্বরদী জংশন, মাঝগ্রাম, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামার প্রস্তাব রয়েছে।

নতুন ট্রেন চালু হলে ঢালারচর এক্সপ্রেসসহ অন্য একটি ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২২ অক্টোবর রেলপথ সচিব ফাহিমুল ইসলাম পাকশী পরিদর্শনে গিয়ে জানিয়েছিলেন, ভারত থেকে আসা কোচগুলো সৈয়দপুর ক্যারেজ কারখানায় রয়েছে এবং ১২টি কোচ নিয়ে নভেম্বরের শেষার্ধে ট্রেনটি চালুর আশা করছে রেলওয়ে।

ছবি: Mohammed RejwaNn Hossain / Wikimedia Commons (CC BY-SA 4.0)

তথ্যসূত্র: বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল); গণমাধ্যম সূত্র (কালের সমাজ)

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।