কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এ বাজেট ঘোষণা করেন।
এ বছরের বাজেটে ইউনিয়ন পরিষদের আয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৩৭ হাজার ৪৩৫ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৩৫ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাজেট ঘোষণার আগে আয় ব্যয়ের বিবরণী তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম। বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সদস্য হালিম বিশ্বাস,আশরাফুল ইসলাম,রহিমা বেগম,ফরিদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবছরের বাজেট শিক্ষা,রাস্তা ও কালভার্ট উন্নয়ন,নারী উন্নয়ন,বাল্য বিবাহ ও মাদক রোধ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।