পাংশার প্রাচীন বাগদুলী বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬: মনোনয়ন কিনলেন জলিল ও মোতালেব প্যানেল

পাংশার প্রাচীন বাগদুলী বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬: মনোনয়ন কিনলেন জলিল ও মোতালেব প্যানেল

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বাগদুলী বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল ও মোঃ মোতালেব হাসান মনোনয়ন কিনলেন। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে বাগদুলী বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ক্রয় করেন জলিল ও মোতালেব প্যানেলের সকল সদস্যবৃন্দ। জানা যায় বাগদুলী বাজারে আগামী ২৮ জুন বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষ্যে পাংশা উপজেলা বাগদুলী বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে মনোনয়ন ফর্ম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ সময়ে বাগদুলী বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে আব্দুল জলিল ও মোঃ মোতালেব হাসান এর নেতৃত্বে মোট ১৫ জনের মনোনয়ন পত্রের ফর্ম সংগ্রহ করতে দেখা যায়। মনোনয়ন পত্র সংগ্রহের পরে বাগদুলী বাজারে আব্দুল জলিল ও মোঃ মোতালেব হাসানের নেতৃত্বাধীন ১৫ সদস্য বিশিষ্ট ফর্ম ক্রয় করার প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোতালেব হাসান সহ অন্যান্য ফর্ম ক্রয়কারী, বক্তব্য প্রদান শেষে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় বাগদুলী বাজার ব্যবসায়ীদের কাছে ভোট চেয়ে বাগদুলী বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচন কেন্দ্রিক ফর্ম ক্রয়ের অনুষ্ঠান সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে বাগদুলী বাজার আসন্ন বণিক সমিতির নির্বাচনে পরিচালনা কমিটির মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকতে দেখা যায়। বাগদুলী বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ জলিল ও মোতালেব প্যানেল পরিচিতি। সভাপতি আঃ জলিল, সহ-সভাপতি (১) মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি (২) মোঃ আলমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হাসান, সহ-সাধারণ সম্পাদক (১) বাদশা বিশ্বাস, সহ- সাধারণ সম্পাদক (২) মোঃ আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (কানন), কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক কামরান, ধর্মীয় সম্পাদক (মুসলিম) হাফেজ মাওলানা মোঃ জসিম, ধর্মীয় সম্পাদক (হিন্দু) ননব্রত গোস্বামী ক্রীড়া সম্পাদক ফারুক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিলন, দপ্তর সম্পাদক মোঃ ওহাব সরদার, কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসাইন, কার্যকরী সদস্য।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।