বিশেষ প্রতিনিধিঃ শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের উপর প্রভাবিত করে শিক্ষকদের আচরণ সুন্দর হলে শিক্ষার্থীরাও সুন্দর আচরণের অধিকারী হন, আপনারা পরিপাটি থাকলে আমার ধারণা আপনাদের ছাত্র ছাত্রীরা পরিপাটি থাকবে আপনার নিকট থেকে শিখবে, কোমলমতি শিশুরা উপলব্ধি করতে পারে।
বিদ্যালয়ের ক্লাস রুম পরিষ্কার থাকলে শিক্ষার্থীদের মন ভালো থাকবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য একটিভিটিস বাড়াতে হবে।
বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখলে শিশু তার নিজ বাড়ীর আঙিনা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে।
রাজবাড়ীর পাংশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সোমবার বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: তবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম প্রমুখ।
সভায় দেশসেরা বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
এসময় পাংশা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


