রাজবাড়ী প্রতিনিধিঃ পবিত্র ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি সাজাহান আলী,সাংগঠনিক মেহেদী হাসান তোতা,ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।


