নতুন পে-স্কেলে বেতন আজ থেকে, জটিলতায় অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

নতুন পে-স্কেলে বেতন আজ থেকে, জটিলতায় অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

পাংশা সংবাদ ডেস্ক: নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী আজ রোববার (১ নভেম্বর) থেকে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী এখনই বাড়তি বেতন ও বকেয়া পাচ্ছেন না বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

নতুন পে-স্কেলে বেতন আজ থেকে, জটিলতায় অনেকে পাচ্ছেন না বর্ধিত অর্থ

অর্থ বিভাগের সূত্রের বরাতে জানা যায়, যেসব দপ্তর নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি, সেখানকার কর্মীরা আপাতত আগের কাঠামোতেই বেতন পাবেন। পরে হিসাব চূড়ান্ত হলে বর্ধিত বেতন ও বকেয়া একসঙ্গে সমন্বয় করে দেওয়া হবে।

দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশের নতুন বেতন নির্ধারণের কাজ এখনো অসম্পূর্ণ। গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণে কয়েকটি অসংগতি দেখা দিয়েছে। সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++–এর জটিলতাও প্রক্রিয়াটিকে ধীর করছে।

এসব সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও এখনো তার নিষ্পত্তি হয়নি। অর্থ বিভাগ জানিয়েছে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে অসংগতিগুলো দূর করার কাজ চলছে।

ছবি: CAPTAIN RAJU / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি
তথ্যসূত্র: জাতীয় গণমাধ্যম

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।