পাবনায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু

পাবনায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য পাবনা শহরে নির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর এলাকার বাস টার্মিনালের পাশে নতুন এই স্থাপনাটি চালু করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।

কসাইখানাটি উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব ও সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

কসাইয়ের দোকানে হুকে ঝোলানো মাংস
কসাইয়ের দোকানে হুকে ঝোলানো মাংস — ছবি: saguayo / Wikimedia Commons (CC BY 2.0) — প্রতীকী ছবি

বক্তারা বলেন, মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পৌঁছে দেওয়া এবং আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত নিশ্চিত করতেই এটি নির্মাণ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও শহরের আধুনিক ব্যবস্থাপনায় কসাইখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ছবি: saguayo / Wikimedia Commons (CC BY 2.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।