কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:

কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবির হাসান (২৩) নামে ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক আবির হাসান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নুরুল ইসলাম।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় ভর্তি করান তার পরিবারের সদস্যরা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদ্রাসায় পাঠানোর পর আবার অসুস্থ হয়ে পড়ত। একপর্যায়ে সে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদ্রাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তার মাকে মাদ্রাসায় ডেকে নেওয়া হয়। এ সময় আবির হাসান নামে এক শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার মা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে। পরীক্ষার ছুটি হলেও শিশুটিকে বাড়িতে যেতে দেওয়া হয়নি। সন্তানকে পড়ালেখা শেখানোর আশায় মাদ্রাসায় পাঠিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি কল্পনাও করেননি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।