পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি: ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি: ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে গঠিত নিম্নতম মজুরি বোর্ড আগামী সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় সভায় বসছে।

সভাটি হবে সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী ডাকা এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিকেরা
বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিকেরা — ছবি: Tareq Salahuddin / Wikimedia Commons (CC BY 2.0) — ফাইল ছবি

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্য বিষয় হলো পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। এরপর খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

ছবি: Tareq Salahuddin / Wikimedia Commons (CC BY 2.0) — ফাইল ছবি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।