ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং করে নিউজিল্যান্ড তোলে ১৯৮ রান। সেই রান মাত্র ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল দলটি।
রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী উদ্বোধনী জুটিতে মাত্র ৪৪ বলে তোলেন ১৩৩ রান।
ভারতের প্রথম ৫০ রান আসে মাত্র ২.২ ওভারে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫০ তোলার যৌথ রেকর্ড। দলটি ১০০ রান তোলে মাত্র ৫ ওভারে, যা এই সংস্করণে দ্রুততম।
পাওয়ার প্লের ৬ ওভারে ভারতের রান ছিল ১১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: lensbug.chandru / Wikimedia Commons (CC BY 2.0)


