কালুখালীতে ভিজিএফ কার্ডের চাল ক্রয়ের অপরাধে ২ জনের কারাদণ্ড

কালুখালীতে ভিজিএফ কার্ডের চাল ক্রয়ের অপরাধে ২ জনের কারাদণ্ড

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীতে ভিজিএফ কার্ডের চাল ক্রয়ের অপরাধে ২ জনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, চিত্তরঞ্জন বিশ্বাস ও সাজ্জাদ হোসেন। চিত্তরঞ্জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা এবং সাজ্জাদকে ৩০ দিনের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, এসআই হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।