কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে। তার নাম মো. মিজানুর রহমান মোল্লা (৩৪)।
মিজানুর কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ রোববার রাতে কালুখালী উপজেলার বল্লভপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মিজানুর রবিবার রাতে কালুখালীর বল্লভপুর মোড়ে ঘোরাফেরা করছিলো। এসময় কালুখালী থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিজানুর রহমান মোল্লাকে গ্রেফতার করে।
তার নামে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। ধৃত মিজানুরকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।