রাজবাড়ী প্রতিনিধিঃ বুধবার রাজবাড়ীর কালুখালীর পেঁয়াজ চাষিদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) সামস সাদাত মাহমুদ উল্লাহ বিতরণ কাজের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প এর আওতাধীন
এয়ার ফ্লো মেশিন বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে
পরিচালক সরেজমিন উইং ডিএই, মোঃ ওবায়দুর রহমান মন্ডল,প্রকল্প পরিচালক ড. মো. মাহফুজুর রহমান,উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার ,জাকারিয়া হাসান , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান এ বছর কালুখালীর ১ শ ৪০ জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হয়েছে। সারাদেশের ১শ ০৭ টি উপজেলার ৩ হাজার ৭ শ কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে।


