পাংশায় শত্রুতার জেরে গাছ কর্তন

পাংশায় শত্রুতার জেরে গাছ কর্তন

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় এক কৃষকের ৪শ পে‌পে, ১শ পেয়ারা ও ১শ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতের আঁধারে উপ‌জেলার স‌রিষা ইউ‌নিয়‌নের পার‌ডেমরা মারা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক। সে একই গ্রা‌মের আলী আহ‌ম্মেদ মৃধার ছে‌লে।

কৃষক সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক জানায়, ‌তিন বছর আগে ১৫ একর জমিতে মিশ্র ফলের বাগান করেছিলেন।গত রাতে তার বাগা‌নের পে‌পে,পেয়ারা ও আম গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ হিরক। এ‌তে তার ক‌য়েক লাখ টাকা ক্ষতি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন। এ ঘটনায় পাংশা ম‌ডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন তি‌নি।

এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, সকালে আমরা শুনতে পাই, আমাদের পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা হিরক এর বাগানের অধিকাংশ গাছ কে বা কাহারা কেটে দিয়েছে। সাথে সাথে আমি আমার ইউএনও স্যারকে জানাই এবং আমরাও এর কঠোর বিচার দাবি করছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন জঘন্য কাজ যেন আর কেউ না করে, সেই রকম কঠোর বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে খবর পাই কৃষি উদ্যোক্তা হিরকের বাগানের গাছ দুর্বৃত্তরা কেটেছে। খবরটি শোনার সাথে সাথেই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই, অনেক দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।