ভাগ্য দোষে - কবিতা

ভাগ্য দোষে – কবিতা

কবিতা সমগ্র
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

কাজী সেলিম মাবুদ
তাং-১০-০৯-২০২৩ইং

চিলের ডানা পুড়া রোদে

উড়াল ঘোড়ায় সোওয়ার হয়ে

চাঁদের আলো মাখবে বলে

স্বপ্ন গুলো যাচ্ছে ভেসে।

আকাশ জুড়ে সূর্য আলো

অস্ত গিয়ে নিকষ আঁধার

ভয় কুরে খায় মনের ভেতর।

অসাড় দেহে, অযতনে নিশির শেষে

অলক্ষ্যে যার কপাল পুড়া

জোছনা বিলাস সেই ভাগ্যে ?

নিকষ আঁধার ভেতরটাকে খায় কুরে

জোর পিষে যায় ভাগ্য যাতায়

মনের যত স্বপ্ন থাকে

কে জানে কোন ভাগ্য দোষে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।