পাংশা সংবাদ ডেস্ক: খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচির চাল ও আটা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা হলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার নির্ধারিত নিয়ম মেনেই চাল-আটা বিক্রি করতে হবে, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়। বিতরণের কোনো ধাপেই দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না বলে জানিয়ে তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশিক মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ওএমএস ডিলাররা বক্তব্য দেন।
বক্তারা খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা বজায় রাখা ও অনিয়ম ঠেকানোর ওপর গুরুত্ব দেন।
প্রতীকী ছবি: পিআইডি / Wikimedia Commons (Public domain)
তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম


