ফরিদপুরে আদালতপাড়া থেকে ইজিবাইকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে জখম, রগ কাটার অভিযোগ

ফরিদপুরে আদালতপাড়া থেকে ইজিবাইকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে জখম, রগ কাটার অভিযোগ

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: ফরিদপুর শহরে দিনের বেলায় আদালতপাড়া এলাকা থেকে বাচ্চু খাঁ (৩২) নামের এক যুবককে ইজিবাইকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে এ হামলা হয় বলে জানা গেছে।

ফরিদপুরে আদালতপাড়া থেকে ইজিবাইকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে জখম, রগ কাটার অভিযোগ
প্রতীকী ছবি: Shadman Samee / Wikimedia Commons (CC BY-SA 2.0)

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা এবং পেশায় ডেকোরেটর শ্রমিক। হামলার পর এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন।

আহত যুবকের ভাইয়ের অভিযোগ, বন্ধুর সঙ্গে দেখা করতে সকালে আদালতপাড়ায় গিয়েছিলেন বাচ্চু। সেখান থেকে ১৫-২০ জনের একটি দল তাঁকে ইজিবাইকে করে তুলে নিয়ে যায় এবং কুপিয়ে বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। হামলাকারীদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং বিস্তারিত জানতে ট্রমা সেন্টারে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি: Shadman Samee / Wikimedia Commons (CC BY-SA 2.0)

তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।