ভেড়ামারায় মাদকের বিরুদ্ধে ইউএনও আমিরুল আরাফাতের সাঁড়াশি অভিযান: ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বুলবুল আহমেদ: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক ও নেশা দ্রব্য প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী তথা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। গতকাল ২৩শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি বেশ কয়েক ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ধরমপুর ইউনিয়নের হাওয়াখালি, পৌরসভার নওদাপাড়ার দুই জায়গায় এবং চেয়ারম্যান মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাতের নেতৃত্বে একটি আভিযানিক দল সন্ধ্যার পর ধরমপুর ইউনিয়নের হাওয়াখালি নামক জায়গায় অভিযান পরিচালনা করে। মাদক সেবনের দায়ে উত্তর ভবানীপুর এলাকার রাশিদুলের ছেলে জাফরকে (২৮) এক বছরের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার আয়নাল হোসেনের ছেলে আরিফকে(২২) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর একই ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সজলকে(৩৮) তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ধরমপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার আবুল কালাম আজাদেরর ছেলে শাহীনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উপজেলার পৌরসভা এলাকার নওদাপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ আজিজুল হকের ছেলে শেখ সাজুকে (৪৮)এক বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও শহরের নওদাপাড়া ও চেয়ারম্যান মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযান চালিয়ে মৃত সেকেন্ডার মিস্ত্রির ছেলে বাবুল হোসেনকে (৪৯)এক বছরের কারাদণ্ড অফিস হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত জানান, আজ(শুক্রবার) রাতে বেশ কয়েক ঘন্টা ব্যাপী উপজেলার চারটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় হবে না। এমন অভিযান চলতেই থাকবে। মাদকের সাথে জড়িত ব্যক্তি ও সিন্ডিকেটের সাথে কোন প্রকার আপোষ চলবে না।

ভেড়ামারায় মাদকের বিরুদ্ধে ইউএনও আমিরুল আরাফাতের সাঁড়াশি অভিযান: ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

বুলবুল আহমেদ: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক ও নেশা দ্রব্য প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী তথা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন।

গতকাল ২৩শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি বেশ কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ধরমপুর ইউনিয়নের হাওয়াখালি, পৌরসভার নওদাপাড়ার দুই জায়গায় এবং চেয়ারম্যান মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাতের নেতৃত্বে একটি আভিযানিক দল সন্ধ্যার পর ধরমপুর ইউনিয়নের হাওয়াখালি নামক জায়গায় অভিযান পরিচালনা করে। মাদক সেবনের দায়ে উত্তর ভবানীপুর এলাকার রাশিদুলের ছেলে জাফরকে (২৮) এক বছরের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার আয়নাল হোসেনের ছেলে আরিফকে (২২) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর একই ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সজলকে (৩৮) তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ধরমপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহীনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উপজেলার পৌরসভা এলাকার নওদাপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ আজিজুল হকের ছেলে শেখ সাজুকে (৪৮) এক বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের নওদাপাড়া ও চেয়ারম্যান মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযান চালিয়ে মৃত সেকেন্ডার মিস্ত্রির ছেলে বাবুল হোসেনকে (৪৯) এক বছরের কারাদণ্ড অফিস হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত জানান, আজ (শুক্রবার) রাতে বেশ কয়েক ঘণ্টাব্যাপী উপজেলার চারটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় হবে না। এমন অভিযান চলতেই থাকবে। মাদকের সাথে জড়িত ব্যক্তি ও সিন্ডিকেটের সাথে কোনো প্রকার আপোষ চলবে না।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।