কালুখালীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

কালুখালীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কালুখালী রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।
কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আব্দুল জালাল,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ , কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৫১ টি ভোট কেন্দ্রের জন্য ৫৪জন প্রিজাইডিং অফিসার,৩ শ ২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ শ ৪০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।