ঘাসনাশক ছিটিয়ে ফসল নষ্ট করায় আদালতে মামলা

ঘাসনাশক ছিটিয়ে ফসল নষ্ট করায় আদালতে মামলা

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর মাঠে ঘাসনাশক ছিটিয়ে মুড়িকাটা পেঁয়াজ নষ্টের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফি মোল্লা। সোমবার ক্ষতিগ্রস্ত কৃষক এ তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরে হাউমাউ করে কাঁদেন ওই কৃষক।
কৃষক শফি মোল্লা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় বিজয়নগর গ্রামের কেসমত শেখের পুত্র আলম আমার মুড়িকাটা পেঁয়াজের জমিতে ঘাসনাশক ছিটিয়ে ফসল নষ্ট করেছে। এতে আমার ৩ লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে। তিনি জানান একাধিক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন।
প্রত্যক্ষদর্শী হরিহারপুর গ্রামের হাচাই সরদার জানান, আলম শেখের ঘাসনাশক দেওয়ার ঘটনা আমি প্রত্যক্ষ করি। আমি জানতাম না এটা শফি মোল্লার জমি।পরে বুঝতে পেরেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের জমি দেখা হয়েছে। তাকে প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করা হবে। ইতিমধ্যে ওই কৃষককে গমবীজ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।