পাংশা পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পাংশা পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

মোঃ গোলাম ফারুক : পাংশা পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আ‌রোহীর মৃত্যু । ২১ মে দুপুর আনুমানিক তিনটার দিকে রাজবাড়ী- কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার বটতলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর এলাকার মৃত: হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫) । একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)। সূত্র জানায় কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬৫) পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা শেষে বাড়ী ফেরার পথে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাগলা বটতলা মোড় নামক স্থানে ড্রাম ট্রাকের সাথে মোরসাই‌কেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে সড়কের উপরে লুটিয়ে পড়েন কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬৫)। এলাকাবাসীর সহযোগিতায় দুই জনকে গুরুতর অসুস্থ অবস্থায় পাংশা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে হাবাসপুর ইউপির মাঠ পাড়া গ্রামের বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৪৮) হাবাসপুর বাজারের সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যাবার খবর পাওয়া গেছে। মোটরসাইকেলের চালক অবস্থা বেগতিক দেখে মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে বলে সূত্রে জানা যায়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।