ঝিনাইদহে মোটরসাইকেল ছিটকে পড়ে চুয়াডাঙ্গার ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মোটরসাইকেল ছিটকে পড়ে চুয়াডাঙ্গার ছাত্রদল নেতার মৃত্যু

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়লে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহীও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় ঝিনাইদহ সদরের হলিধানী এলাকায় ভেটেরিনারি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। সৌরভের বাড়ি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায়।

কুষ্টিয়ার ঝিনাইদহ রোডে চলাচলরত যানবাহন (প্রতীকী ছবি)
ছবি: ইমন / Wikimedia Commons (CC BY 4.0) — প্রতীকী ছবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঘোরাঘুরির উদ্দেশ্যে সৌরভ ওই নারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। হলিধানীতে সড়কের গতিরোধক বেশি গতিতে পার হওয়ার সময় মোটরসাইকেলটি ভারসাম্য হারায় এবং দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত নারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ছবি: ইমন / Wikimedia Commons (CC BY 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।