কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ

পাংশা নিউজ সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:
কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত সাহিদা পারভীন ঃ

কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত

সাহিদা পারভীন ঃ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর ও উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।