পাংশা সংবাদ ডেস্ক: ঢাকার শ্রোতাদের মুগ্ধ করার পর এবার চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই কনসার্ট হবে ২০ নভেম্বর, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মিলনায়তনে।
এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কেআইবি মিলনায়তনে একই নামে কনসার্ট করেন বাপ্পা। দর্শকে পরিপূর্ণ সেই আয়োজনে প্রায় পৌনে চার ঘণ্টা ধরে প্রায় ৩০টি গান পরিবেশন করেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টে দুই ধরনের টিকিট থাকছে। ‘মুনলাইট জোন’-এর প্রতিটি টিকিটের দাম ৩ হাজার টাকা, আর ‘মিডনাইট জোন’-এর টিকিট ২ হাজার টাকা। অনুষ্ঠানের দিন বিকেল ৫টায় দর্শকদের জন্য গেট খুলবে, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়।
কনসার্টটির আয়োজক ম্যাভিক্স গ্লোবাল। টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে। আয়োজকেরা জানিয়েছেন, এ আয়োজনে বাপ্পা তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন।
ছবি: Gobierno de la Ciudad de México / Wikimedia Commons (CC BY 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র।


