বালিয়াকান্দিতে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বালিয়াকান্দিতে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির মৃধা (২০) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বালিয়াকান্দিতে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি (প্রতীকী, রাজবাড়ী রেলওয়ে স্টেশন): মোঃ সাকিবুল হাসান / Wikimedia Commons (CC BY-SA 4.0)

নিহত সাব্বির মৃধা ডাঙ্গাহাতি মোহন গ্রামের শহীদ মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সাব্বির। এ সময় ভাটিয়াপাড়া থেকে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জামালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছবি (প্রতীকী, রাজবাড়ী রেলওয়ে স্টেশন): মোঃ সাকিবুল হাসান / Wikimedia Commons (CC BY-SA 4.0)
তথ্যসূত্র: স্থানীয় ও গণমাধ্যম সূত্র

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।