
শিশুদের সহিংস, যৌন ও অন্যান্য ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে মেটা, টিকটক ও এক্সসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন।
নির্দেশনা অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে তাদের নকশাতেই এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে শিশুরা সহিংসতা, হয়রানি বা যৌন নিপীড়নের কনটেন্ট কম দেখে। শিশুদের প্রোফাইল থেকে ঝুঁকিপূর্ণ কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতেও বলা হয়েছে।
সরকারি উপদেষ্টা জানিয়েছেন, প্ল্যাটফর্মগুলো এক মাস সময় পাবে। অগ্রগতি না হলে বিষয়টি আইনে রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
ইউরোপ, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশেও সম্প্রতি অনলাইনে শিশুদের সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা (রয়টার্স)


