পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা সরকারি হাসপাতাল গেটের সামনে জেলা পরিষদের জায়গায় নির্মিত মার্কেটে মোট ১৩টি দোকান রয়েছে। এসব দোকান থেকে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের প্রধান গেটের সামনে জেলা পরিষদের জায়গায় থাকা মার্কেটটিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। দোকানগুলো থেকে ভাড়া আদায়ের বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ পরিচিত হলেও, জায়গাটি কী প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হয়েছে,। মো: মাহাফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, পাংশা উপজেলা পরিষদ, উনার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মোট ১৩ দোকান ব্যবসায়িক নিজ টাকায় গড়ে তুলেন স্থানীয় সূত্রে প্রকাশ পায়। কিন্তু এর ভাড়া আদায় করছে পাংশা উপজেলা প্রশাসন, এর মধ্যে ২টি দোকানের মাসিক ভাড়া ২ হাজার টাকা করে, আরও ২টি দোকানের ভাড়া ১ হাজার ৫০০ টাকা করে এবং বাকি ৯টি দোকানের মাসিক ভাড়া ১ হাজার টাকা করে। ভাড়া আদায় রশিদ এর বিবরণ,
(পাংশা উপজেলা হাসপাতাল সংলগ্ন মার্কেট পাংশা, রাজবাড়ী।)দোকান ভাড়া আদায় রশিদ (বিবিধ) ক্রমিক নং: ফাঁকা।
আদায়কারীর স্বাক্ষর : কোনো তারিখ নাই। সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে, পাংশা হাসপাতাল প্রধান গেটে সড়কের দুই পাশে দোকান ঘরের ভাড়া আদায় মধ্যে দিয়ে পাংশা উপজেলায় রাজস্ব আদায়ের নতুন দিক উন্মোচন হয়েছে। এলাকাসূত্রে জানা যায়, ইতিপূর্বে, এই ব্যবসায়ীগণ উক্ত স্থানে কোনো প্রকার ভাড়া ছাড়াই ব্যবসা পরিচালনা করতেন।


