কালুখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কালুখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাংশা নিউজ
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

রাজবাড়ী প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ঃ গড়বে আগামীর শুদ্ধতা” – এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বক্কর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার মামুন অর রশিদ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ
বক্তব্য রাখেন ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।