চোটে ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাহিদা

চোটে ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাহিদা

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: চোটের কারণে নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাহিদা আক্তার। এই আসরেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের প্রথম ওভারের চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো-থ্রুতে আটকাতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঘাত পান নাহিদা। ম্যাচ শেষে আঙুলে অস্বস্তি থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারেননি।

ক্রিকেট মাঠে স্টাম্প ও বল
ক্রিকেট মাঠ। ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

অধিনায়কের অনুপস্থিতিতে শুক্রবার (১৩ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি। সেই ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারের পর এই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস।

ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।