নতুন কুঁড়ির সেরা ফুটবলার ফারিহার পাশে মহিলা ক্রীড়া সংস্থা, মাসে ৫ হাজার টাকা সহায়তা

নতুন কুঁড়ির সেরা ফুটবলার ফারিহার পাশে মহিলা ক্রীড়া সংস্থা, মাসে ৫ হাজার টাকা সহায়তা

খেলাধুলা
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

পাংশা সংবাদ ডেস্ক: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া জান্নাতুল ফেরদৌস ফারিহার খেলা চালিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। এক বছর ধরে প্রতি মাসে তাকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মাসিক এ সহায়তার বাইরে ফারিহার ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুট দেবে সংস্থাটি। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও বহন করা হবে।

নতুন কুঁড়ির সেরা ফুটবলার ফারিহার পাশে মহিলা ক্রীড়া সংস্থা, মাসে ৫ হাজার টাকা সহায়তা
মাঠে ফুটবল। ছবি: Ilya Yakovlev / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তখন উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানায়, দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা ফারিহা নিজের খেলার দক্ষতা দিয়েই সবার নজর কেড়েছে। তার প্রতিভা যেন ঠিকভাবে বিকশিত হয়, সে জন্যই এ উদ্যোগ। সহায়তা পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে এই ফুটবলার আরও ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায়।

মহিলা ক্রীড়া সংস্থার প্রত্যাশা, প্রয়োজনীয় পরিচর্যা ও সহযোগিতা পেলে ফারিহা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ছবি: Ilya Yakovlev / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।