পাংশা সংবাদ ডেস্ক: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে রাজবাড়ীতে জেলা পর্যায়ের প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। আগের বছরগুলোতে দিবসটি ঘিরে যেসব কর্মসূচি নেওয়া হয়েছিল, সেগুলোর সঙ্গে সমন্বয় রেখে এবারের কর্মসূচি নির্ধারণ নিয়ে সেখানে আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. লিয়াকত আলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।
ছবি: Tanmoy Datta / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


